নীলফামারীতে সাপের কামড়ে দুইজনের মৃত্যু
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ২৩:৩৫
নীলফামারীতে সাপের কামড়ে দুইজনের মৃত্যু
নীলফামারী প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

নীলফামারীতে কিশোরগঞ্জ উপজেলায় পৃথক ঘটনায় সাপের কামড়ে শিশুসহ দুই জনের মৃত্যু হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।


নিহতরা হলেন- উপজেলার বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল বৈদ্যপাড়া এলাকার আব্দুর রহিমের মেয়ে লুনা (১০) ও বড়ভিটা ইউনিয়নের জুরাবান্ধা মালিপাড়া এলাকার বিপুল রায়ের ছেলে বিজয় রায় (২০)।


জানা যায়, বিপুল রায় সাপের খেলা দেখাতেন। গত ৭ আগস্ট রাতে তিনি স্থানীয় এক বাড়িতে হিন্দু ধর্মীয় মনসার গানের অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে দর্শকদের খেলা দেখানোর সময়ে সাপটি তার হাতে কামড় দেয়।


পরে স্বজনেরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায় এবং প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন গত অবস্থায় বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।


অপরদিকে বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে নয়ানখাল বৈদ্যপাড়া এলাকার বাড়িতে মা-বাবার সঙ্গে ঘরে ঘুমিয়েছিল লুনা। মধ্যরাতে একটি সাপ ঘরে প্রবেশ করে তার ডান হাতে কামড় দেয়।স্বজনেরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুর গফুর বলেন, সাপের কামড়ে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক।


বিবার্তা/সুজন/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com