কুড়িগ্রাম সীমান্তে বাংলাদেশি যুবককে আটক করেছে বিএসএফ
প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ১৭:২৯
কুড়িগ্রাম সীমান্তে বাংলাদেশি যুবককে আটক করেছে বিএসএফ
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর এক যুবককে আটক করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। বিএসএফের হাতে আটক হওয়া যুবকের নাম আজিবর রহমান (২৪)।


মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মাহবুব-উল-হক।


এর আগে সোমবার দিবাগত মধ্যরাতে শিলখুড়ি ইউনিয়নের কাজিয়ার চরের দোনালার মাথা এলাকা সংলগ্ন ভারতীয় ভূখণ্ড প্রবেশ করলে বিএসএফ তাকে আটক করে।


জানা গেছে, আটক ব্যক্তি তার আত্মীর বাড়ি থেকে ফেরার পথে এ ঘটনা ঘটে। আজিবর রহমান শিলখুড়ি ইউনিয়নের উত্তর ধলডাঙ্গার কাজিয়ার চর এলাকার নুরুল ওরফে বিনা মিয়ার ছেলে।


স্থানীয়রা জানায়, সোমবার (১০ আগস্ট) দিবাগত মধ্যে রাতে সীমানা পিলার ৯৮৮ এর নিকটবর্তী ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে ওই যুবক। এসময় সে বিএসএফের সামনে পড়ে।


আটক আজিবরকে ফিরিয়ে আনতে বিজিবি ও বিএসএফের মধ্যে আইনগত প্রক্রিয়া চলছে।


কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, বাংলাদেশের এক নাগরিক ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করলে বিএসএফ সেখানে তাকে আটক করে। আটক নাগরিককে ফিরিয়ে আনতে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com