৮ শতক জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, অস্ত্রসহ গ্রেফতার ১৭
প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ২২:৩৫
৮ শতক জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, অস্ত্রসহ গ্রেফতার ১৭
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাত্র ৮ শতক জমির বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সহিদুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় সাঁড়াশি অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি, ঘটনার পর আরও দুই থেকে তিনজন পালিয়ে গেছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে।


সোমবার (১০ আগস্ট) বিকেলে উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের রায়গঞ্জ ব্রিজসংলগ্ন খামার আন্ধারীঝাড় কানিপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল শেখ ও শুক্কুর আলীর মধ্যে ৮ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধ মীমাংসায় একাধিকবার সালিশ ও গ্রাম আদালতে শুনানি হলেও কোনো সমাধান হয়নি।


সোমবার বিরোধপূর্ণ ওই জমিতে হালচাষকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় মাছ ধরার সরঞ্জাম হিসেবে ব্যবহৃত কোঁচ দিয়ে সহিদুল ইসলামকে আঘাত করা হয় বলে অভিযোগ করেছে তার পরিবার।


গুরুতর আহত অবস্থায় সহিদুলকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


ঘটনার পর এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় দেশীয় বিভিন্ন অস্ত্রসহ ১৭ জনকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


ভূরুঙ্গামারী থানা পুলিশ জানিয়েছে, সংঘর্ষের ঘটনায় জড়িত আরও দুই থেকে তিনজন পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ ও সংঘর্ষে কারা জড়িত ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।


বিবার্তা/বিপ্লব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com