দীর্ঘ দিনের হিলিবাসীর দাবী পূরন হতে যাচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ০১:৩২
দীর্ঘ দিনের হিলিবাসীর দাবী পূরন হতে যাচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর এলাকার দীর্ঘদিনের ভাঙাচোরা সড়ক চার লেনে উন্নীতকরণ কাজের উদ্বোধন করা হয়েছে।


রবিবার (৯ আগস্ট) বিকেলে হিলির চারমাথা এলাকায় ফোরলেন সড়কটির উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। এ সময় দিনাজপুর জেলা প্রশাসক, এলজিইডির কর্মকর্তা, হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), বিএনপির স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


উদ্বোধন শেষে বক্তব্যে মন্ত্রী বলেন, জিরো পয়েন্ট থেকে চারমাথা, মহিলা কলেজ ও উসমানপুর পর্যন্ত সড়কটি দীর্ঘদিনের একটি সমস্যা ছিল। সড়কটি চার লেনে উন্নীত হওয়ায় মানুষের চলাচল ও স্থলবন্দরকেন্দ্রিক কার্যক্রম আরও সহজ হবে।


তিনি বলেন,হিলি স্থলবন্দরকে আরও কর্মক্ষম ও আধুনিক করতে কাস্টমস ও ইমিগ্রেশনসহ সংশ্লিষ্ট অবকাঠামোর উন্নয়নকাজ চলছে। কাস্টমসের নতুন ভবনের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। পাশাপাশি ইমিগ্রেশনে যাত্রীদের জন্য ছাউনি এবং বিজিবি ও ইমিগ্রেশন পুলিশের দায়িত্ব পালনের উপযোগী পরিবেশ তৈরি করা হবে।


মন্ত্রী আরও বলেন, হাকিমপুর রেলস্টেশনের কার্যক্রমও আরও সম্প্রসারণ করা হবে, যাতে পণ্য ওঠানামাসহ বিভিন্ন কার্যক্রম আরও সুন্দরভাবে পরিচালনা করা যায়। এসব উন্নয়নকাজে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।


এ সময় তিনি গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে বলেন, কোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করা হলে তা প্রতিহত করতে সাধারণ মানুষ প্রস্তুত রয়েছে।


বিবার্তা/রব্বানী/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com