এলআর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত: রংপুর-লালমনিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ১৪:৪৩
এলআর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত: রংপুর-লালমনিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ
রংপুর প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

রংপুরের বাবুপাড়া রেলওয়ে স্টেশনে লালমনিরহাট থেকে পার্বতীপুরগামী এলআর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। শনিবার (৮ আগস্ট) বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানান, লালমনিরহাটের বুড়িমারী থেকে ছেড়ে আসা এলআর এক্সপ্রেস ট্রেনটি রংপুর রেলওয়ে স্টেশনে প্রবেশের সময় তিন নম্বর লাইনে ইঞ্জিন ও বগি লাইনচ্যুত হয়। তিন নম্বর লাইনের কাঠ পচে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটতে পারে।


রংপুর রেলওয়ে স্টেশনের সুপারিন্টেন্ডেন্ট মো. মামুন বলেন, তিন নাম্বার লাইনে আসার পর পরই দুর্ঘটনা ঘটে। কী কারণে হয়েছে তা পরে জানা যাবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com