
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় খেলা শেষে গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে সিয়াম হোসেন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বলুহর ইউনিয়নের হাড়ডাঙ্গা বিদ্যাধরপুর পশ্চিমপাড়া গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত সিয়াম ওই গ্রামের শরিফুল ইসলামের একমাত্র ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১১টার দিকে সিয়াম বাড়ি থেকে ফুটবল খেলতে বের হয়। হাড়ডাঙ্গা বিদ্যাধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলা শেষে সে গ্রামের একটি পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে পানির গভীরতায় তলিয়ে গিয়ে নিখোঁজ হয়।
বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে স্থানীয় প্রায় ২০ থেকে ৩০ জন ব্যক্তি পুকুরে নে মমে খোঁজাখুঁজির পর সিয়ামকে অচেতন অবস্থায় উদ্ধার করেন।
দ্রুত তাকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সিয়ামকে মৃত ঘোষণা করেন।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনসারুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে একমাত্র সন্তানকে হারিয়ে শোকে মুহ্যমান হয়ে পড়েছে সিয়ামের পরিবার। তার অকাল মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
বিবার্তা/রায়হান/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]