মেহেরপুর সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬, ১২:২০
মেহেরপুর সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি
মেহেরপুর প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

মেহেরপুরের গাংনী সীমান্তে নারী পুরুষসহ ৫ জনকে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।


শুক্রবার (৭ আগস্ট) ভোর ৪টায় ধলা সীমান্ত দিয়ে তাদের পুশইনের চেষ্টা করলে বিজিবি’র প্রতিরোধে ব্যর্থ হয়েছে।


কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লে: কর্নেল রাশেদ কামাল রনি,জানান, ধলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৩৫/৪-এস হতে আনুমানিক ১৫০ গজ ভারতের অভ্যন্তরে ধলা মাঠ নামক স্থান দিয়ে প্রতিপক্ষ ১১ ব্যাটালিয়ন বিএসএফ-এর ক্যাম্পের সদস্যরা অজ্ঞাত পরিচয়ের ৪ জন পুরুষ ও ১ জন মহিলাকে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। বিজিবি’র প্রতিরোধের ফলে পুশইনের চেষ্টা ব্যর্থ হয়।


ধলা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার নিজাম উদ্দীন শিকদার জানান,তারা সীমান্তে অবস্থান করছেন। কোন ভাবেই অবৈধ পুশইন করতে দেয়া হবেনা। বর্তমানে সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।


স্থানীয়রা জানিয়েছেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ যাদের পুশইনের চেষ্টা করেছিলেন তারা বর্তমানে কাঁটাতারের কাছেই অবস্থান করছে বলে তারা দেখতে পাচ্ছেন।


তবে বিজিবি সাথে গ্রামবাসিও প্রস্তুত রয়েছে। কোন ভাবেই পুশইন করতে দেবেনা গ্রামবাসী।


বিবার্তা/এম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com