
বাগেরহাটের মোরেলগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পথসভা ও গণমিছিল করেছে জামায়াতে ইসলামী।
বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে মসজিদের সামনে পথসভা অনুষ্ঠিত হয়।
এতে স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীম, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা শাহাদাৎ হোসাইন, নায়েবে আমীর মাস্টার মনিরুজ্জামান, পৌর জামায়াতের আমীর মো. রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
পথসভা শেষে নেতাকর্মীরা জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সংসদ সদস্য আব্দুল আলীমের নেতৃত্বে গণমিছিল বের করেন। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষক্ষিণ করে।
বিবার্তা/রাজীব/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]