পঞ্চগড়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদ পরিবার ও আহতদের সংবর্ধনা
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ০২:১৫
পঞ্চগড়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদ পরিবার ও আহতদের সংবর্ধনা
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে পঞ্চগড়ে জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভার আয়োজন করেছে জেলা প্রশাসন।


বুধবার (৫ আগস্ট) দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে এ সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ, এমপি।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোছা. শুকরিয়া পারভীন।


সভায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। একই সঙ্গে আহত জুলাই যোদ্ধাদের সাহসিকতার ভূয়সী প্রশংসা করে তাঁদের অবদানের কথা তুলে ধরা হয়। পরে শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এছাড়া তাঁদের কল্যাণে সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগ নিয়েও আলোচনা করা হয়।


এর আগে দিবসের শুরুতে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে অবস্থিত জুলাই স্তম্ভে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।


অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিসহ জুলাই শহীদ পরিবারের সদস্য, আহত জুলাই যোদ্ধা, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।


বিবার্তা/বিপ্লব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com