পঞ্চগড়ে ২১৮ পিস ইয়াবাসহ যুবক আটক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬, ২৩:১৮
পঞ্চগড়ে ২১৮ পিস ইয়াবাসহ যুবক আটক
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

পঞ্চগড় সদর উপজেলায় ২১৮ পিস ইয়াবাসহ সাদেকুল ইসলাম সুমন (২৫) নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় মাদক নির্মূল কমিটি। বুধ


বার (৫ আগস্ট) বিকেলে উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মোলানি শিকারপুর এলাকায় পশ্চিম শিকারপুর মাদক নির্মূল কমিটির সদস্যরা তাকে আটক করেন।


এ সময় তার কাছ থেকে ২১৮ পিস ইয়াবা, একটি ১২৫ সিসি ডিসকভার মোটরসাইকেল, একটি স্মার্টফোন, কয়েকটি ব্যাংকের এটিএম কার্ড, একটি ড্রাইভিং লাইসেন্স এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় একটি মামলা দায়ের করেছে।


পুলিশ জানায়, জব্দ করা ইয়াবার আনুমানিক সিজারমূল্য ৮৭ হাজার ২০০ টাকা। এছাড়া জব্দ করা মোটরসাইকেলের মূল্য প্রায় ৮০ হাজার টাকা এবং স্মার্টফোনটির মূল্য প্রায় ১০ হাজার টাকা।
আটক সাদেকুল ইসলাম সুমন সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কমলাপুর এলাকার জয়নুল ইসলামের ছেলে। স্থানীয়দের দাবি, তিনি কমলাপুর বাজারে একটি অনলাইন উদ্যোক্তা প্রতিষ্ঠান পরিচালনা করেন এবং স্কুল ফিডিং কর্মসূচির একজন ডিলার হিসেবে দায়িত্ব পালন করছেন।


স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে দরুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন—এমন তথ্য পেয়ে পশ্চিম শিকারপুর মাদক নির্মূল কমিটির সদস্যরা সেখানে যান। পরে সুমনকে তল্লাশি করে ২১৮ পিস ইয়াবাসহ আটক করা হয়। এরপর তাকে মোলানি শিকারপুর বাজারে নিয়ে এসে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলসহ অন্যান্য আলামত জব্দ করে তাকে থানায় নিয়ে যায়।


মাদক নির্মূল কমিটির সদস্য পাপেল আহমেদ, মতিয়ার রহমান ও আবেদ আলী বলেন, সুমন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। বড় একটি চালান এসেছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়েছে। তারা বলেন, মাদক তরুণ সমাজ ও কোমলমতি শিশুদের ভবিষ্যৎ ধ্বংস করছে। তাই এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।পাশাপাশি দ্রুত জামিনে মুক্তি পেলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন।


পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মখলেছুর রহমান বলেন, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।


বিবার্তা/বিপ্লব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com