
মাগুরায় ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।এ সময় দুটি পেট্রলবোমার বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এতে বাড়ির কাচের জানালা ভেঙে যায়।
বুধবার (৫ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে আগুন দেওয়া হয়।তবে বাড়িতে কেউ ছিলেন না।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন দুর্বৃত্ত বাড়িতে ইট পাটকেল নিক্ষেপ করে জানালার গ্লাস ভাঙচুর করে। এছাড়াও গেটে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা করে। এ সময় গেটে সামান্য আগুন জ্বললেও তা দ্রুত নিভে যায়।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, কে বা কারা পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার পর বাড়িটির চারপাশে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
আজ (৫ আগস্ট) সন্ধ্যায় ভারতে ফোরেন প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে শেখ হাসিনার সঙ্গে লাইভে অংশ নেন সাকিব। এর পরই তার দেশের বাড়িতে আগুনের ঘটনা ঘটল।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]