
বজ্রপাতের ঝুঁকি কমাতে বজ্রনিরোধক হিসেবে দেড় শতাধিক তাল গাছের চারা রোপণ করা হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলা যতিনের হাট আর্দশ উচ্চ বিদ্যালয় থেকে বাজার রোড পযন্ত দেড় শতাধিক তাল গাছ রোপণ করা হয়েছে।
বিদ্যালয়ের ৪শতাধিক ছাত্রছাত্রী ও এলাকার মানুষজন নিরাপদে থাকতে পারে এজন্য সলিডারিটির স্পিরিট প্রকল্পের অংশগ্রহণকারী শিশু ও যুবরা প্রাকৃতিক দুর্যোগ বজ্রপাত মোকাবেলা করার জন্য তাল গাছ গুলো রোপণ করে।
এসময় যতিনের হাট আর্দশ উচ্চ বিদ্যালয় চত্বরে আলোচনায় বক্তব্য রাখেন বেলগাছা ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম, মেম্বার সাজু রহমান, প্রধান শিক্ষক খুরশীদা জাহান টেরেডেস হোমস ফাউন্ডেশনের ডেপুটি ম্যানেজার আমিনুল ইসলাম, মৌসুমী আফরোজ, সলিডারিটির প্রজেক্ট কো অডিনেটর ইয়াসিন মিয়া, ফিল্ড অফিসার মাহফুজা আক্তার বানু,মোস্তাফিজার রহমান, সত্যবান চন্দ্র সরকার, ও নিলুফার ইয়াসমিন।
বক্তারা বজ্রপাত মোকাবেলা তাল গাছ রোপণ করতে সবার প্রতি আহবান জানান।
বিবার্তা/বিপ্লব/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]