
পঞ্চগড়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলীর প্রশাসনিক ভবন সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানে পানি সম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ, এমপি এ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), পঞ্চগড়ের বাস্তবায়নে প্রকল্পটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৩৯ লাখ ৭ হাজার ১১৭ টাকা। প্রশাসনিক ভবন সম্প্রসারণের মাধ্যমে দপ্তরের কার্যক্রম পরিচালনায় আধুনিক সুযোগ-সুবিধা বৃদ্ধি পাবে এবং সেবার মান আরও উন্নত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এলজিইডির কর্মকর্তা-কর্মচারী, জেলা প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিবার্তা/বিপ্লব/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]