লালমনিরহাটে অবৈধ চায়না দুয়ারী জাল ও পিরানহা মাছ জব্দ
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬, ১৪:৩৭
লালমনিরহাটে অবৈধ চায়না দুয়ারী জাল ও পিরানহা মাছ জব্দ
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

লালমনিরহাটের হাতীবান্ধায় দেশীয় মাছ রক্ষায় এবং অবৈধ জালের ব্যবহার বন্ধে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) এর মাধ্যমে অবৈধ চায়না দুয়ারী জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট ও পিরানহা মাছ বিক্রেতাকে আর্থিক জরিমানা করা হয়েছে।


মঙ্গলবার (৪ আগস্ট) দিনভর হাতীবান্ধা উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে উপজেলার গড্ডিমারী ইউনিয়নের মধ্যগড্ডিমারী গ্রামের ‘গিরিয়ারপাড় বিলে’ মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী এ অভিযান চালানো হয়।


উপজেলা প্রশাসন সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গিরিয়ারপাড় বিলে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল আনুমানিক ১৫০০ মিটার দৈর্ঘ্যের। ১টি ডুলি জাল ও ১টি হোকশ জাল জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত অবৈধ জালসমূহ জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং ডুলি ও হোকশ জালের অবকাঠামো অপসারণ করা হয়। ওই বিলে অভিযান শেষে উপজেলার মিলনবাজারে অপর একটি অভিযান পরিচালনা করা হয়। সেখানে বিক্রির উদ্দেশ্যে রাখা ১০ কেজি নিষিদ্ধঘোষিত ক্ষতিকর পিরানহা মাছ জব্দ করা হয় এবং সরকারি নির্দেশ অমান্য করে পিরানহা মাছ বিক্রির অপরাধে সংশ্লিষ্ট বিক্রেতাকে ১,০০০ (এক হাজার) টাকা জরিমানা করা হয়।


উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দ্বীপ জন মিত্রের নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দীন মো. আসাদুল্লাহ্, হাতীবান্ধা থানা পুলিশের একটি দল, ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যগণ।


উপজেলা নির্বাহী অফিসার (ইউওনও) দ্বীপ জন মিত্র জানান, দেশীয় প্রজাতির মাছের বংশবৃদ্ধি নিশ্চিত করতে ও মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ জাল এবং ক্ষতিকর মাছ বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


বিবার্তা/হাসানুজ্জামান/এসএম


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com