রংপুরে বিপুল পরিমান ইয়াবাসহ দুই নারী আটক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬, ০০:১২
রংপুরে বিপুল পরিমান ইয়াবাসহ দুই নারী আটক
রংপুর প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ঘরের মেঝের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২ হাজার ৭০৮ পিস ইয়াবাসহ দুই নারীকে আটক করেছে পুলিশ।


মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার বেতগাড়ী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মধ্য খাপড়িখাল এলাকায় এ অভিযান চালানো হয়। তবে অভিযানের টের পেয়ে মূল অভিযুক্ত হানিফুল পালিয়ে যায়।


গঙ্গাচড়া মডেল থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেতগাড়ী ইউনিয়নের মধ্য খাপড়িখাল এলাকার একটি বাড়িতে বিশেষ অভিযান চালানো হয়। সেখানে তল্লাশিকালে ঘড়ের মেঝের নিচে লুকানো অবস্থায় ২ হাজার ৭০৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


জানা যায়, মাদক কেনাবেচা ও সংরক্ষণের অভিযোগে ঘটনাস্থল থেকে দুই নারীকে আটক করা হয়।


তবে পুলিশের দাবি, এই মাদক চক্রের প্রধান মূল হোতা হানিফুল। তাকে গ্রেফতারের চেষ্টা চালানো হলেও সে কৌশলে পালিয়ে যায়। তাকে গ্রেফতারে অভিযান চলছে । আটককৃত দুই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং উদ্ধারকৃত মাদক আলামত হিসেবে জব্দ করা হয়েছে।


বিবার্তা/নাহিদ/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com