
গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট (বুধবার) সরকারি ছুটি থাকায় দিনাজপুরের হিলি স্থলবন্দরে একদিনের জন্য ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি ও রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এদিন হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।
মঙ্গলবার (৪ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাহিলি কাস্টমস সি অ্যান্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাহীনুর ইসলাম শাহীন স্বাক্ষরিত পত্রের মাধ্যমে।
পত্রে বলা, কাল ৫ আগস্ট বাংলাদেশ সরকার সাধারণ ছুটি ঘোষণা দিয়েছে। এর ফলে ৫ আগস্ট হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের সব ধরনের আমদানি ও রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে পরদিন ৬ আগস্ট (বৃহস্পতিবার) থেকে যথারীতি বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হবে।
এদিকে, হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ মো. জাকারিয়া জানান, সরকারি ছুটির দিনেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত ও বাংলাদেশের পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে। তাই যাত্রীদের যাতায়াতে কোনো ধরনের বিঘ্ন ঘটবে না।
বিবার্তা/গোলাম রব্বানী/এসএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]