সিরাজগঞ্জে বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ১২:৩০
সিরাজগঞ্জে বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

সিরাজগঞ্জের কড্ডায় রাজশাহী থেকে ঢাকাগামী সিল্ক সিটি ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।


মঙ্গলবার (৪ আগস্ট) বেলা সোয়া ১১টার দিকে ঢাকাগামী ট্রেনের বগি লাইনচ্যুত হয়।


এদিকে শহীদ এম মনসুর আলী স্টেশনে রেললাইনে একটি লেন থাকায় রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের সব জেলার সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ সম্পূর্ণ বন্ধ রয়েছে।


সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আলম জানান, সকাল ১১টার দিকে রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের ঝ নম্বর বগি লাইনচ্যুত হয়েছে।


উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. রফিকুল ইসলাম বলেন, বর্তমানে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেন আটকা পড়েছে। অপরদিকে যমুনা সেতুর পূর্বপারে একতা এক্সপ্রেস ও রংপুর এক্সপ্রেস আটকা পড়েছে।


পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা মোশারফ হোসেন ভুইয়া জানান, ওই স্টেশনে একটি লেন হওয়ায় বিকল্প কোনো পথে রেল যোগাযোগ সম্ভব হচ্ছে না। লাইনচ্যুত বগিটি উদ্ধারে দেড় ঘণ্টার মধ্যে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন চলে আসবে।


আশা করছি, আগামী চার ঘণ্টার মধ্যে বগিটি উদ্ধার করে রেল যোগাযোগ স্বাভাবিক করা হবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com