কুষ্টিয়ায় বজ্রঘাতে কৃষকের মৃত্যু
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ২৩:২৪
কুষ্টিয়ায় বজ্রঘাতে কৃষকের মৃত্যু
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

কুষ্টিয়ার কুমারখালীতে মাঠে ধানের চারা রোপণ করার সময় বজ্রঘাতে মামুনুর রশিদ মিলন (৫৫) নামে এক কৃষকের মৃত্যুহয়েছে।


সোমবার (৩ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার যদুবয়রাইউনিয়নের দক্ষিণ যদুবয়রা গ্রামের মাঠে এ দুর্ঘটনা ঘটে। নিহত মামুনুর রশিদ গ্রামের মৃত পরশ উল্লাহর ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে দক্ষিণ যদুবয়রা গ্রামের মাঠে অন্যের জমিতে আমন ধানের চারা রোপণ করছিলেন কৃষক মিলন। দুপুরে এলাকায় মাঝারি ধরনের বৃষ্টিপাত শুরু হয়। আড়াইটার দিকে হঠাৎ বিকট শব্দে বজ্রঘাত হলে তিনি মারাত্মক আহত হয়ে জমিতেই লুটিয়ে পড়েন। পরবর্তীতেস্থানীয়রা ও স্বজনরা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মিলনকে মৃত ঘোষণা করেন।


ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাজামাল উদ্দিন বলেন, মাঠে কাজ করার সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।


বিবার্তা/শরীফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com