
ঝিনাইদহের কোটচাঁদপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক তরুণ নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত অপর আরোহী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
রবিবার (২ জুলাই) বিকালে উপজেলার সাবদারপুর মকছেদ মোড়ে এদূর্ঘটনা ঘটে। সোমবার চিকিৎসাধীন অবস্থায় তানভির হোসেন (১৮) মারা যায়। সে উপজেলার সোয়াদি গ্রামের কৃষক জসিম উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেলে তানভির হোসেন সাফদারপুর বাজার থেকে মোটরসাইকেলযোগে মহেশপুরের খালিশপুর বাজারের দিকে যাচ্ছিলেন। একই সময়ে বিপরীত দিক থেকে মোটরসাইকেল নিয়ে আসছিলেন বিপ্লব হোসেন (২৪)। সাবদারপুর মকছেদ মোড়ে পৌঁছালে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিপ্লব হোসেনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন। তবে গুরুতর আহত তানভিরকে উন্নত চিকিৎসার জন্য প্রথমে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকায় রেফার করা হয়। কিন্তু ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, তানভির কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিলেন এবং বাবার সঙ্গে চাষাবাদ করতেন। সোমবার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়েছে।
এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। কোটচাঁদপুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আনসারুল্লাহ হক জানান, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিবার্তা/রায়হান/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]