
ঝিনাইদহের কোটচাঁদপুরে ১১৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক দম্পতিকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় গ্রামবাসী।
রবিবার (২ আগস্ট) রাতে উপজেলার বড়বামনদহ গ্রামে এ ঘটনা ঘটে।
আটকৃতরা হলেন- বড়বামনদহ গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে নাসির উদ্দিন মামুন (৫০) এবং তাঁর স্ত্রী রুপালী খাতুন (৪০)।
সোমবার (৩ জুলাই) সকালে তাদের আদালতে পাঠিয়েছে কোটচাঁদপুর থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, নাসির উদ্দিন মামুন দীর্ঘদিন ধরে বড়বামনদহ এলাকায় একটি সিন্ডিকেট গড়ে তুলে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তাঁর কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে ওঠেন এলাকাবাসী। রবিবার রাতে গ্রামের শেখপাড়া সিরু মার্কেট এলাকায় গ্রামবাসী ওত পেতে অবস্থান নেন। রাতে মামুন মোটরসাইকেলে করে এলাকায় প্রবেশ করলে গ্রামবাসী তাঁর গতিরোধ করেন। এ সময় তাঁর কাছ থেকে ৭৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাঁকে আটক করে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে স্ত্রী রুপালী খাতুনের কাছ থেকে আরও ৪০ পিস ইয়াবা উদ্ধার করেন স্থানীয়রা।
এ সময় ঘটনাস্থল থেকে সাকিব হোসেন ও ঈমাম কারিগর নামে আরও দুজনকে আটক করা হয়। পরে খবর পেয়ে কোটচাঁদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চারজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
তবে সাকিব ও ঈমামের পরিবারের দাবি, তাদের ছেলেরা এ ঘটনার সঙ্গে জড়িত নন। সাকিবের বাবা আতিয়ার রহমান বলেন, “মামুন আমার ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। কিছুক্ষণ পর গ্রামের মধ্যে হৈচৈ শুনে গিয়ে দেখি গ্রামবাসী তাদের মারধর করছে। আমার ছেলে মাদক ব্যবসার সঙ্গে জড়িত নয়।”
অপরদিকে ঈমামের বাবা মোহাম্মদ আলী বলেন, “ঈমামকে তিন দিন ধরে খুঁজে পাচ্ছিলাম না। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেছি। পরে তাকে গ্রামের একটি বাড়িতে পাওয়া যায়। এখন তাকে মামুনের ঘটনার সঙ্গে জড়িয়ে দেওয়া হচ্ছে।”
কোটচাঁদপুর পৌর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) অমৃত মৈত্র জানান, রাতে ৯৯৯-এ ফোন পেয়ে এবং ব্যক্তিগতভাবেও সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে নাসির উদ্দিন মামুন, তাঁর স্ত্রী রুপালী খাতুন, সাকিব ও ঈমামকে উদ্ধার করে থানায় আনা হয়। উদ্ধার করা হয় ১১৩ পিস ইয়াবা ট্যাবলেট। সোমবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।
বিবার্তা/রায়হান/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]