প্রতিমন্ত্রীর নামে সিল, প্যাড ব্যবহার করে লবিং ব্যাবসা, চক্রের মূল হোতা গ্রেফতার
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ১৬:১৫
প্রতিমন্ত্রীর নামে সিল, প্যাড ব্যবহার করে লবিং ব্যাবসা, চক্রের মূল হোতা গ্রেফতার
মোংলা প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী এবং বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য ড. শেখ ফরিদুল ইসলামের নাম ও পদবি ব্যবহার করে অবৈধ লবিং ব্যাবসায় জড়িত একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের মূল হোতাকে গ্রেফতার করেছে পুলিশ।


সোমবার (৩ আগস্ট) সকাল ১১টার দিকে গ্রেফতারকৃত ব্যক্তিকে আদালতে পাঠানো হয়। মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।


এর আগে রবিবার (২ আগস্ট) মোংলা থানার একটি বিশেষ দল প্রযুক্তিগত কৌশল ব্যবহার করে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।


গ্রেফতারকৃত প্রতারকের নাম টুকু শেখ (৩৫)। তিনি মোংলা উপজেলার চিলা ইউনিয়নের হলদিবুনিয়া গ্রামের প্রয়াত নুরুল ইসলাম শেখের ছেলে।


পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ গোপন সূত্রে খবর পায় যে, একটি প্রতারক চক্র দীর্ঘদিন ধরে এক প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে বিভিন্ন সরকারি দপ্তর থেকে তদবির করে সুবিধা আদায়ের চেষ্টা করছিল। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রযুক্তির সাহায্যে অভিযুক্তের নির্দিষ্ট অবস্থান শনাক্ত করা হয়। পরে মংলা থানা একটি বিশেষ অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেফতার করে।


সে সময় গ্রেফতারকৃত টুকুর কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত প্রতিমন্ত্রীর নাম ও পদবি সম্বলিত একটি সিল এবং একটি অফিসিয়াল স্ট্যাম্প প্যাড জব্দ করা হয়।


জালিয়াতি ও প্রতারণার অভিযোগে গ্রেফতার হওয়া অভিযুক্ত এবং এই ঘটনায় সরাসরি জড়িত অন্যান্য সহযোগীদের বিরুদ্ধে রবিবার রাতে মোংলা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।


ঘটনার সত্যতা নিশ্চিত করে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, চক্রের বাকি সদস্যদের গ্রেফতার এবং পুরো নেটওয়ার্কের মূল হোতাদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


বিবার্তা/জাহিদ/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com