মোরেলগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ১৮:৩০
মোরেলগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
বাগেরহাট প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

বাগেরহাটের মোরেলগঞ্জ জিনান খাঁন নামের আড়াই বছর বয়সী এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে।


রবিবার (২ আগস্ট) দুপুরে উপজেলার খাউলিয়া ইউনিয়নের খাউলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। জিনান ওই গ্রামের মো. হাফিজুর রহমানের ছেলে।


জিনানের পরিবার জানায়, সকলের অগোচরে শিশু জিনান বাড়ির পাশে একটি ডোবায় পড়ে যায়। পরিবার খোজাখুজি শুরু করলে তাকে বাড়ির কাছে পানিতে ভাসতে দেখে উদ্ধার করে একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হয়।সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।


বিবার্তা/রাজীব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com