
ধর্ষণ মামলায় যশোর চৌগাছা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন রাব্বিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আরাফাত চৌগাছা সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। তিনি উপজেলার ফুলসারা ইউনিয়নের বলিদাপাড়া গ্রামের অহিদুল ইসলামের ছেলে। এ ঘটনায় ভিকটিম কলেজছাত্রী চৌগাছা থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা যায়, শনিবার সকালে এনআইডি কার্ড করার জন্য চৌগাছায় আসার পথে অভিযুক্ত আরাফাত হোসেন রাব্বি ভিকটিমকে মোটরসাইকেলে তুলে নেয়। পরে পৌর শহরের নিরিবিলিপাড়ার একটি বাসায় নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ সময় কাউকে কিছু না বলতে হুমকি দেয়। ভিকটিম সেখান থেকে তাদের বাড়িতে ফিরে পুরো ঘটনাটি তার পরিবারকে জানান। এ ঘটনা ভিকটিমের মুখে শুনে ভিকটিমের মা সন্ধ্যায় চৌগাছা থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন। এ অভিযোগের ভিত্তিতে চৌগাছা থানা পুলিশ অভিযুক্ত রাব্বিকে গ্রেফতার করে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]