হিলিতে ৩ মাদকসেবীসহ ৫ জন গ্রেফতার
প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ০১:০০
হিলিতে ৩ মাদকসেবীসহ ৫ জন গ্রেফতার
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

দিনাজপুরের হাকিমপুর হিলিতে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবনের অপরাধে ৩ জনকে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া হাকিমপুর থানার মামলায় দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।


শনিবার (১ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে গণমাধ্যম কর্মীদের বিষয়টি নিশ্চিত করেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জাকির হোসেন।


তিনি জানান, হাকিমপুর থানা মাদক মুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় শুক্রবার রাতভর থানা পুলিশের চৌকস দল বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে থানার পাউশগাড়া গ্রামের মৃত আজাদের ছেলে লিটন মিয়া (৩২), একই এলাকার চৌধুরী ডাঙ্গাপাড়া গ্রামের আনিচুর রহমানের ছেলে আরিফুল ইসলাম (৪৫), স্টেশন ডাঙ্গাপাড়া গ্রামের মনুর ছেলে মশিউর রহমান (৩০) কে গ্রেফতার করে থানায় নিয়ে আসে আসে পুলিশ। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে, গ্রেফতারকৃত আসামীরা তাদের অপরাধ স্বীকার করায় লিটন মিয়া, আরিফুল ইসলাম কে ৩ মাসের ও মশিউর রহমান কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জর্জ মিত্র চাকমা। এছাড়াও হাকিমপুর থানায় রুজুকৃত মামলায় মাধবপাড়া গ্রামের মৃত দিলদার হোসেনের ছেলে সিজার (৪২) ও সাখাওয়াত হোসেন (৫০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে শনিবার বিকেলে আদালতের মাধ্যমে গ্রেফতারকৃত আসামীদের কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।


বিবার্তা/রববানী/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com