কুষ্টিয়ার মিরপুরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ০০:৩৪
কুষ্টিয়ার মিরপুরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

কুষ্টিয়ার মিরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের হাসুয়ার কোপে নুর ইসলাম (৪৭) নামে আপন বড় ভাই খুন হওয়ারঅভিযোগ পাওয়া গেছে।


শনিবার (২ আগস্ট) রাত ৯টার দিকে কুষ্টিয়া জেনারেলহাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নুর ইসলামের মৃত্যু হয়। নিহত নুর ইসলাম মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের নওদা বহলবাড়ীয়ার ঠাকুরপাড়া এলাকার মৃত ওহাব মন্ডলের ছেলে।


পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শনিবার সন্ধ্যা ৭টার দিকে নুর ইসলাম ও তার আপন ছোট ভাই হেলাল (৪৩) এর মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে হেলাল ক্ষুব্ধ হয়ে ধারালো হাসুয়া দিয়ে বড় ভাই নুর ইসলামকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।


হত্যাকাণ্ডের বিষয়ে মিরপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। জমি সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় হেলাল (৪৩) কে আটক করেছে পুলিশ।


বিবার্তা/শরীফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com