মোরেলগঞ্জে সেপটিক ট্যাংকের দেয়াল ধসে শ্রমিক নিহত
প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ২১:৪০
মোরেলগঞ্জে সেপটিক ট্যাংকের দেয়াল ধসে শ্রমিক নিহত
বাগেরহাট প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

মোরেলগঞ্জের নির্মাণাধীন মাদ্রাসা ভব‌নের সেপটিক ট্যাংকের দেয়াল ধসে আতিয়ার রহমান (৪৫) না‌মে এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।


শনিবার (১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী ফাজিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।


নিহত আতিয়ার রহমানের বাড়ি যশোরের আগরাইল গ্রা‌মে।


স্থানীয়রা ও ফায়ার সার্ভিস জানায়, গুলিশাখালী ফাজিল মাদ্রাসার নির্মাণাধীন সেপটিক ট্যাংকির দেয়াল নির্মাণকাজ চলাকালে হঠাৎ ধসে পড়ে কর্মরত শ্রমিক আতিয়ার রহমান ও নয়ন দেয়ালের নিচে চাপা পড়েন।


খবর পেয়ে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করে। অভিযান শেষে আতিয়ার রহমানের মরদেহ উদ্ধার করা হয়। আহত নয়নকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।


মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার মো. গোলাম ফারুক জানান, ট্রিপল নাইন (৯৯৯)-এ খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন।


বিবার্তা/রাজীব/এসএম


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com