
বাগেরহাটের মোরেলগঞ্জে রাস্তার পাশের গাছে ঝুলন্ত অবস্থায় জাহিদুল ইসলাম (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১ আগস্ট) দুপুরে উপজেলার হোগলাবুনিয়া গ্রামের রাস্তার পাশের একটি মেহগনি গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। জাহিদুল ওই গ্রামের মনিরুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, বাড়ির কাছে রাস্তার পাশের একটি মেহগনি গাছের ডালে মৃত অবস্থায় জহিদুলকে ঝুলতে দেখা যায়।
এ ব্যাপারে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান জানিয়েছেন, গাছে ঝুলানো এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এটি হত্যা না আত্মহত্যা তা ময়না তদন্তে রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
বিবার্তা/রাজীব/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]