
পহেলা আগস্টকে 'কালো দিবস' উল্লেখ করে জুলাই সনদ ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন, গণহত্যার বিচার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দাবিতে পঞ্চগড়ে পৃথক কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
শনিবার (১ আগস্ট) বিকেলে জেলা ছাত্রশিবিরের উদ্যোগে শহরের ব্যারিস্টার বাজার এলাকা থেকে 'অদম্য জুলাই-২০২৬' শীর্ষক একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শের-ই বাংলা পার্কে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়।
পরে জেলা জজ আদালতের সামনে থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শের-ই বাংলা পার্ক এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির ইকবাল হোসাইন, নায়েবে আমির মাওলানা মফিজ উদ্দিন, জেলা সেক্রেটারি দেলোয়ার হোসাইন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পঞ্চগড় জেলা সভাপতি আবুল বাশার বসুনিয়া এবং পৌর আমির জয়নাল আবেদিন।
সমাবেশে বক্তারা অবিলম্বে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন, গণহত্যার বিচার নিশ্চিত, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে নামিয়ে আনা এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
বিবার্তা/বিপ্লব/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]