
পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদের বিরুদ্ধে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে মিথ্যা তথ্য ও বিকৃত ছবি প্রচারের অভিযোগে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
শনিবার (১ আগস্ট) দুপুরে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা সনাতন ধর্মাবলম্বীরা শহরের বিএনপির জেলা কার্যালয়ের সামনে সমবেত হন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, এআই প্রযুক্তি ব্যবহার করে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং সনাতন সম্প্রদায়ের ছবি বিকৃত করে সামাজিক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালানো হচ্ছে। তারা এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
বিক্ষোভ শেষে পঞ্চগড় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সনাতন ধর্মাবলম্বী নেতারা বলেন, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও উসকানিমূলক তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান তারা।
এ সময় জেলা ক্ষত্রিয় সম্প্রদায়ের নেতা হরিশ চন্দ্র রায়, পাঁচপীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অজয় কুরাম সরকার, নারী নেত্রি কল্পনা রানী ও দিপ্তী রানি রায়।
অপপ্রচারকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান। তারা হুশিয়ারী দিয়েন বলেন, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে তারা কঠোর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে জানান তারা।
বিবার্তা/গোফরান বিপ্লব/এসএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]