তালা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত
প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ১৮:৪৩
তালা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

সাতক্ষীরার তালা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট) সকালে তালা প্রেসক্লাবের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।


সভায় সভাপতিত্ব করেন তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার।


সভায় বক্তব্য দেন তালা প্রেসক্লাবের উপদেষ্টা গাজী সুলতান আহম্মেদ, সাধারণ সম্পাদক জোয়ারদার ফারুক হোসেন, সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, সহ-সভাপতি আছাদুরজ্জামান রাজু ও খলিলুর রহমান লিথু, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম শফি, প্রচার সম্পাদক সেকেন্দার আবু জাফর বাবু, অর্থ সম্পাদক মোতাহিরুল হক শাহিন, উপ-প্রচার সম্পাদক আরিফ বিল্লাহ, ক্রীড়া সম্পাদক কাজী লিয়াকত হোসেন এবং নির্বাহী সদস্য জয়দেব চক্রবর্তী, শেখ ইমরান হোসেন, আজিজুর ইসলাম, সুমন রায় গণেশ, সেলিম হোসেন,তাপস সরকার ও রফিকুল ইসলাম।


সভায় প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম, সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, বিভিন্ন সমসাময়িক বিষয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি প্রেসক্লাবের ঐক্য, শৃঙ্খলা ও কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।


বিবার্তা/সেলিম/এসএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com