নড়াইলের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে স্কুল ড্রেস বিতরণ
প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ১৮:৩১
নড়াইলের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে স্কুল ড্রেস বিতরণ
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

নড়াইলের নড়াগাতী থানার চর-সিংগাতি গ্রামে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা প্রতিষ্ঠান‘জ্ঞানের পাঠশালা’য় স্কুল ড্রেস ও গাছের চারা শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে।


শনিবার (১ আগস্ট) সকালে ইউএসডি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সহযোগিতা করেন সরলতা ফাউন্ডেশন।


জ্ঞানের পাঠশালার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম বলেন, প্রতিটি শিশুর শিক্ষার অধিকার নিশ্চিত করতে সমাজের সবাই কে এগিয়ে আসতে হবে। তিনি শিশুদের শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে এ ধরনের মানবিক উদ্যোগে উপজেলা প্রশাসনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।


এ সময় উপস্থিত ছিলেন জ্ঞানের পাঠশালার প্রধান উপদেষ্টা মো. জামিল উদ্দিন সিকদার, উপদেষ্টা খাইরুল ইসলাম চৌধুরী, সরলতা ফাউন্ডেশনের প্রতিনিধি রাওফুন রহমান প্রমুখ।


বিবার্তা/শরিফুল/এসএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com