
কুড়িগ্রামের ফুলবাড়ীতে এনসিপির প্রতিবাদ মিছিলে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে ছাত্রদল, যুবদল ও বিএনপি'র নেতা কর্মীরা। হামলাকারী সন্ত্রাসীদের বাংলাদেশের মাটিতে বিচারের ঘোষণা দেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক আতিক মুজাহিদ।
শুক্রবার (৩১ জুলাই) রাত ১০ টায় কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে দলের আহত নেতা-কর্মীদের দেখতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এসময় তিনি আরও বলেন, গত বুধবার জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এক জুলাই যোদ্ধার চোখ উপরে ফেলার প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল শেষে ফেরার পথে আরেক জুলাই যোদ্ধার উপর হামলা চালানো হয়। এর প্রতিবাদে গত বৃহস্পতিবার কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় শান্তিপুর্ণ প্রতিবাদ মিছিল চলাকালীন আক্রমণ করা হয়। এ ঘটনায় এনসিপির প্রায় ২৫ নেতাকর্মী আহত হয়।
এঘটনায় হামলাকারী চিহ্নিত সন্ত্রাসীদের নামে মামলার প্রস্তুতি চলছে বলে জানায়, কুড়িগ্রাম-২ আসনের এমপি ড. আতিক মুজাহিদ।
এসময় কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির আজিজুর রহমান স্বপন, এনসিপি'র জেলা আহবায়ক মুকুল মিয়াসহ জেলা এনসপি'র ও জামায়াতের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিবার্তা/বিপ্লব/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]