
পঞ্চগড় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মাদক ও অন্যান্য মালামালসহ রাসেল(১৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক রাসেল হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ী গ্রামের জহিরুল ইসলামের ছেলে ।
মঙ্গলবার (২৮ জুলাই) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে ঠাকুরগাঁও সেক্টরের অধীনস্থ নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক এর পরিকল্পনা ও নির্দেশনায় জয়ধরভাঙ্গা বিওপির বিশেষ টহল দল হাবিলদার নজরুল ইসলামের নেতৃত্বে সীমান্ত পিলার ৭৬০/৩৫-এস এলাকা থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মেহেরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ওই ব্যক্তিকে আটক করে ।
এ সময় তার কাছ থেকে দুই পিস ইয়াবা ট্যাবলেট, একটি সিম্ফনি (Symphony) মোবাইল ফোন, একটি গ্রামীণফোন সিম এবং ১১০ টাকা নগদ অর্থ জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ১ হাজার ৮১০ টাকা।
বিজিবি জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মালামালসহ পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।
বিবার্তা/বিপ্লব/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]