জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ
প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ২০:৪৫
জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

২০২৪ সালের জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এবং তাঁদের স্মৃতি সংরক্ষণে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার সামগ্রী শহীদ পরিবারের সদস্যদের হাতে তুলে দিয়েছে পঞ্চগড় পৌর ছাত্রদল।


কেন্দ্রীয় নির্দেশনা ও মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে বুধবার (২৯ জুলাই) বিকেলে পঞ্চগড়ের চাকলারহাট ইউনিয়নের শিংরোড নায়েকপাড়া গ্রামে অভ্যুত্থানে শহীদ সাগরের কবর জিয়ারত করা হয়। একই সাথে বিশেষ দোয়া মাহফিল শেষে কবরের পাশে নিম ও ফলজ বৃক্ষরোপণ করা হয়।
পরে উপস্থিত শহীদ সাগরের পরিবারের মাঝে নগদ আর্থিক সহায়তা ও উপহারসামগ্রী বিতরণ করা হয়।


এসময় পঞ্চগড় পৌর ছাত্রদলের সদস্য সচিব শামীম ইসলাম, মকবুলার রহমান সরকারি কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি সোহাগ হোসেন, চাকলারহাট ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শাহীনুর আলম শাহীন, শহীদ সাগর রহমানের বাবা রবিউল ইসলাম সহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা।


বিবার্তা/বিপ্লব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com