বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার সুরক্ষার প্রত্যয়
মোংলায় বিশ্ব বাঘ দিবস পালিত
প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ১২:২৫
মোংলায় বিশ্ব বাঘ দিবস পালিত
মোংলা প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

আজ ২৯ জুলাই, বিশ্ব বাঘ দিবস। তবে বিশ্ব ঐতিহ্যের অংশ সুন্দরবনের প্রধান অলংকার রয়েল বেঙ্গল টাইগারকে রক্ষা করা এখন দেশের অন্যতম বড় চ্যালেঞ্জ। বাঘকে টিকিয়ে রাখতে হলে আগে রক্ষা করতে হবে তার একমাত্র প্রাকৃতিক আবাসস্থল সুন্দরবনকে।


বুধবার (২৯ জুলাই) বিশ্ব বাঘ দিবস উপলক্ষে মোংলার মিঠাখালী বাজারে আয়োজিত "সুন্দরবন বাঁচাও, বাঘ বাঁচাও" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


বক্তারা বলেন, বন ধ্বংস, জলবায়ু পরিবর্তন, চোরা শিকার, দূষণ এবং আন্তর্জাতিক পাচারকারী চক্রের কারণে বাঘ হুমকির মুখে পড়েছে।


আলোচনা সভায় বক্তারা বাঘ সংরক্ষণে টাইগার অ্যাকশন প্ল্যান বাস্তবায়ন, সুন্দরবনের নিরাপত্তা জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।


এর আগে বাঘ ও সুন্দরবন রক্ষার দাবিতে মিঠাখালী ও চাঁদপাই এলাকায় বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। দিবসের কর্মসূচির অংশ হিসেবে বিকেলে বাঘ মহড়া ও একটি প্রীতি ফুটবল ম্যাচেরও আয়োজন করা হয়।


বিবার্তা/জাহিদ/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com