প্রতিমন্ত্রীর বিরুদ্ধে ‘ভুয়া ভিডিও ও ছবি’ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ২৩:১৭
প্রতিমন্ত্রীর বিরুদ্ধে ‘ভুয়া ভিডিও ও ছবি’ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

সামাজিক যোগাযোগমাধ্যমে শিবির মিডিয়া সেল পেজে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে কথিত ভুয়া ভিডিও ও ছবি প্রচারের প্রতিবাদে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (২৮ জুলাই) রাতে পঞ্চগড় প্রেসক্লাবে জেলা ও পৌর বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।


সংবাদ সম্মেলনে বক্তারা দাবি করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে শিবির মিডিয়া সেল পেজ থেকে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে প্রকাশিত ভিডিও ও ছবিগুলো সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। তারা এ ধরনের প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।


বক্তারা বলেন, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি এবং ব্যক্তির সম্মানহানি করার অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান। একই সঙ্গে সাংবাদিকদের প্রতি সত্যতা যাচাই করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়িত্বশীলভাবে সংবাদ প্রকাশের আহ্বান জানান।


সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আব্দুল্লাহ আল-মামুন রনিক, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট এম. এ. বারী, জেলা জাসাসের সভাপতি ইনুউস শেখ, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান, সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন তাপস, জেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুর রাজ্জাকসহ জেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় পঞ্চগড় প্রেসক্লাবের সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।


বিবার্তা/বিপ্লব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com