গোবিন্দগঞ্জে ৩ কোটি টাকা ব্যয়ে দুটি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ২১:৩৬
গোবিন্দগঞ্জে ৩ কোটি টাকা ব্যয়ে দুটি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে দুইটি গ্রামীণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।


মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল ৩টায় উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নে সড়ক দুইটির উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।


প্রধান অতিথি হিসেবে উন্নয়ন কাজের ফলক উন্মোচন করেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।


এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক কবির আহমদ, উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহম্মেদ, সদস্য সচিব রেজানুল হাবীব রফিক, উপজেলা প্রকৌশলী মাহবুবুল হক, পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু, সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, সাংগঠনিক সম্পাদক মাহিদুর রহমান রানক, আব্দুল মান্নান সিন্টু, পৌর বিএনপি নেতা মনোয়ার হোসেন রাজু, ফুলবাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, ইউনিয়ন বিএনপির সভাপতি মাহাতাব উদ্দিন সওদাগর, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান রয়েল প্রমুখ।


উল্লেখ্য, বৃহত্তর রংপুর অঞ্চলের জেলা সমূহের পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) তত্ত্বাবধানে ১ কোটি ৮৮ লাখ ১৫ হাজার ৮৯৭ টাকা ব্যয়ে ৯২০ মিটার দৈর্ঘ্যের পারগয়রা জরিপপুর বাজার ভায়া কুদাম সড়ক এবং ১ কোটি ১ লাখ ১৬ হাজার ৫৭৭ টাকা ব্যয়ে ১৬২৫ মিটার দৈর্ঘ্যের মিরকুচি মদনতাইর ববনপুর ভায়া বালুপাড়া সড়ক উন্নয়ন কাজ করা হবে। ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান এমএ জহির লিমিটেড সড়ক উন্নয়ন কাজ দুটি সম্পন্ন করবে।



বিবার্তা/নুর আলম/এসএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com