ঠাকুরগাঁওয়ে জিয়া পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ১৫:৩৯
ঠাকুরগাঁওয়ে জিয়া পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন এর জিয়া পরিষদের উদ্যোগের বৃক্ষরোপন কর্মসুচির উদ্বোধন করা হয়েছে।


সোমবার (২৭ জুলাই) দুপুরে মিলের প্রশাসনিক ভবনের সামনে এ বৃক্ষরোপন কর্মসুচির উদ্বোধন করেন ঠাকুরগাঁও সুগার মিলস্ লিমিটেডের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. হুমায়ুন কবির।


এসময় জিয়া পরিষদের সভাপতি মো. আবু রায়হান, সহ-সভাপতি মো: হাসানুজ্জামান, সদস্য মো. হাসনাত হাবিব, আব্দুল্লাহ আল মামুন খাঁন, ঠাচিক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ খান রতন, সহ-সভাপতি লুৎফুল কবীর, সহ-সম্পাদক রুহুল আমিন সহ মিলের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


মাননীয় প্রধানমন্ত্রীর দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসুচি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন এর জিয়া পরিষদ ৫বছরে ৫ হাজার গাছের চারা রোপনের এই কর্মসুচি গ্রহন করে।


জিয়া পরিষদ, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন এর কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ঠাকুরগাঁও সুগার মলিস্ লিমিটেড এর মহাব্যবস্থপক (কৃষি) মো. আবু রায়হান জানান, প্রধানমন্ত্রীর দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসুচি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন এর জিয়া পরিষদ ৫বছরে ৫ হাজার গাছের চারা রোপনের কর্মসুচি গ্রহন করেছে। আমরা প্রতি বছর এক হাজার করে গাছের চারা রোপণ করবো। ঠাকুরগাঁও সুগার মিলে জামরুল, কামরাঙ্গা, চালতা সহ বিভিন্ন প্রজাতির একশত চারা রোপণের মধ্য দিয়ে এ কর্মসুচির উদ্বোধন করা হলো। ক্রমান্বয়ে আরো চারা রোপণ করা হবে।


মিলে সদ্য যোগদানকৃত এমডি মো. হুমায়ুন কবির বলেন, আজ আমি এই মিলে যোগদানের পরপরই জিয়া পরিষদের উদ্যোগে বেশ কয়েকটি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করলাম।বৃক্ষরোপণ হলো পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং মানবজীবনের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য সুপরিকল্পিতভাবে গাছ লাগানোর একটি মহৎ উদ্যোগ। জিয়া পরিষদের এ উদ্যোগকে সাধুবাদ জানাই।


বিবার্তা/বিধান/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com