বাড়ির পাশের পুকুরে ডুবে প্রাণ গেল ৭ বছরের শিশুর
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ১৫:৩৪
বাড়ির পাশের পুকুরে ডুবে প্রাণ গেল ৭ বছরের শিশুর
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

পঞ্চগড় সদর উপজেলায় বাড়ির পাশের একটি পুকুরে ডুবে ওসমান গনী (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।


মঙ্গলবার (২৮ জুলাই) সকালে উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওসমান গনী একই গ্রামের সায়েদ আলীর ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে শিশুটির বাবা আদালতের কাজে পঞ্চগড়ে যান। এ সময় তার মা বাড়ির বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন। ওসমান বাড়ির আঙিনায় খেলছিল। একপর্যায়ে সবার অগোচরে সে বাড়ির বাইরে চলে গিয়ে পাশের একটি পুকুরে পড়ে যায়।


কিছুক্ষণ পর ছেলেকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের পুকুরে শিশুটিকে পানিতে ভাসতে দেখে স্থানীয়দের সহায়তায় দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. বিশ্বজিত কুণ্ডু তাকে মৃত ঘোষণা করেন।


পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় সুরতহাল শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।


বিবার্তা/বিপ্লব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com