দৌলতপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০১:০৫
দৌলতপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

কুষ্টিয়ার দৌলতপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করেছেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের এমপিআলহাজ্ব রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা।


সোমবার (২৭ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপস্থিত ক্ষতিগ্রস্থ পরিবারের হাতে নগদ অর্থ ও ঢেউটিন তুলে দেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য গুহ, দৌলতপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শুভাগত বিশ্বাস, দৌলতপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন ও সাবেক চেয়ারম্যান রেজাউল করিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।


দুর্যোগ ব্যবস্থা অধিদপ্তরের বাস্তবায়নে এবং দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৩৬জন পরিবারেরমাঝে ঢেউটিন ও ৪৫০০টাকার টকা চেক তুলে দেওয়া হয়।


বিবার্তা/শরীফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com