
‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যনিয়ে কুষ্টিয়ায় ৭দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. তৌহিদ বিন-হাসান। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. তৌহিদ বিন- হাসান বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় অধিক পরিমাণে বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করতে হবে। গাছ শুধু লাগালেই হবেনা। তার পরিচর্যা করতে হবে। সব কাজে চ্যালেঞ্জ থাকবেই। সেই চ্যালেঞ্জকে উৎরে উঠতে হবে। গাছ শুধু লাগালেই হবে না। গাছের দেখভাল করতে হবে। গাছের ফলমুল খেলে শরীর সুস্থ থাকবে। বাচ্চারাআমাদের ভবিষ্যৎ। তাই তাদেরকে গাছের বিষয়ে জানাতে হবে।
কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকির হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন। এসময় কৃষি সম্প্রসারণঅধিদপ্তর কুষ্টিয়ার উপ-পরিচালক কৃষিবিদ ড. মো. শওকত হোসেন ভূঁইয়া, জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ, কুষ্টিয়ার বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল আলমসহ নার্সারী মালিকরা উপস্থিত ছিলেন।
এর আগে ‘বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬’ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
একটি র্যালীটি কালেক্টরেট চত্বরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ শেষে মেলা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. তৌহিদ বিন-হাসান। পরে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
কুষ্টিয়া জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যৌথ আয়োজনেএই মেলায় ৩০টি স্টলে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রয়ের ব্যবস্থা করা হয়েছে। মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্যে উম্মুক্ত থাকবে।
বিবার্তা/শরীফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]