নড়াইলে সড়ক দুর্ঘটনায় গরু ব্যবসায়ী নিহত
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০০:১৫
নড়াইলে সড়ক দুর্ঘটনায় গরু ব্যবসায়ী নিহত
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

নড়াইলে সড়ক দুর্ঘটনায় মনির গাজী (৪৫) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছে। নিহত মনির গাজী লোহাগড়া উপজেলার কোলা গ্রামের রুকন গাজীর ছেলে।


সোমবার (২৭ জুলাই) দুপুরে নড়াইল সদর উপজেলার সীমাখালী এলাকায় চিত্রা সেতুতে ওঠার সময় নসিমনের সঙ্গে সেতুর উচ্চতা-নিয়ন্ত্রণকারী বারের সংঘর্ষে তিনি গুরুতর আহত হন।


পরিবার সূত্রে জানা যায়, মনির গাজী বাড়ি থেকে নসিমনে করে যশোরের ভাংগুড়া গরুর হাটে যাচ্ছিলেন। দুপুরে সীমাখালী এলাকায় চিত্রা সেতুতে ওঠার সময় নসিমনটি সেতুর ওপর স্থাপিত উচ্চতা-নিয়ন্ত্রণকারী বারের সঙ্গে ধাক্কা লাগলে তিনি গুরুতর আহত হয়। পরে স্থানী লোকজন তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা.শামীম আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন,মনির গাজী নামে একজন গরু ব্যবসায়ী কে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্য হয়েছে।


নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করেছে। পরে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com