বিএনপি শাহাবুদ্দিন চুপ্পুকে সেইফ এক্সিট দিতে চায়: আখতার হোসেন
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ২২:৫০
বিএনপি শাহাবুদ্দিন চুপ্পুকে সেইফ এক্সিট দিতে চায়: আখতার হোসেন
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, সদ্য বিদায়ী প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে বিএনপির একটি নিগোশিয়াসন হয়েছে। তারা চুপ্পুকে সেইফ এক্সিট দিতে চায়।


রবিবার (২৬ জুলাই) দুপুরে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে বর্ষা বিপ্লবের স্মৃতিচারণ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন এনসিপির সদস্য সচিব।


সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, অনেকেই বলছেন, সংবিধানের ৫১ অনুচ্ছেদ অনুযায়ী সাবেক প্রেসিডেন্ট চুপ্পুর বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া যাবে না। কিন্তু এটি ভুল কনসেপ্ট। যতদিন তিনি রাষ্ট্রপতি ছিলেন ততদিন ৫১ অনুচ্ছেদ তার রক্ষাকবচ হিসেবে কাজ করেছে। কিন্তু এখন তিনি রাষ্ট্রপতি নন, তাই তাকে আইনের আওতায় আনতে হবে।


তিনি বলেন, এরশাদ রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করার মাত্র ৬দিন পর তাকে জেলে নেওয়া হয়েছিল। অপর এক প্রশ্নের জবাবে আখতার হোসেন বলেন, বিএনপি ক্ষমতায় এসে গণভোটের রায় মানছেনা।


গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার কথা ছিল বিএনপির সংসদ সদস্যদের। কিন্তু তারা সেটি না করে গণভোটের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। যদি বিএনপি এই রায় কার্যকর না করে তাহলে জনগন সিদ্ধান্ত নেবে। আমরা জনগনকে সাথে নিয়ে এ রায় কার্যকর করব।


অনুষ্ঠানে এনসিপির মহিলা এমপি ডাক্তার মাহমুদা মিতু, এনসিপি নেতা সরোয়ার তুষার, ছাত্র শক্তির সভাপতি জাহিদ আহসান সহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতারা বক্তব্য রাখেন।


এদিকে আলোচনা সভা চলাকালে মঞ্চের পাশে ছাত্রশক্তির বিশ্ববিদ্যালয় কমিটি নিয়ে দু’পক্ষের মধ্যে হট্টগোল হয়।


বিবার্তা/শরীফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com