
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভবনগর গ্রামের একটি খাল থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার সকালে ভবনগর গ্রামের ভাওনের খাল থেকে আনুমানিক ৫০ বছর বয়সী ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা নাজমুল হাসান জানান, সকালে সড়কের ব্রীজের নিচে পানির ভেতর এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
মহেশপুর থানার ওসি মেহেদি হাসান জানান পানিতে ভাসমান অবস্থায় ওই ব্যক্তির হাত দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। লাশ উদ্ধার করা হয়েছে। এখনও পরিচয় শনাক্ত হয়নি। পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ নির্ণয়ে পুলিশ কাজ করছে।
বিবার্তা/রায়হান/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]