গোবিন্দগঞ্জে বিএনপি নেতার ফেসবুক পোস্ট ঘিরে শুমারি চাকুরি প্রত্যাশীদের ক্ষোভ
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ১৭:৪০
গোবিন্দগঞ্জে বিএনপি নেতার ফেসবুক পোস্ট ঘিরে শুমারি চাকুরি প্রত্যাশীদের ক্ষোভ
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

সারা দেশে চলমান ফ্যামিলি শুমারির তথ্য সংগ্রহের কাজ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কর্মীদের দ্বারা করানো উচিত বলে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক পদমর্যাদার নেতা সাজাদুর রহমান সাজু ফেসবুকে পোস্ট করেছেন।


পোস্টে তিনি দাবি করেন, এটা সরকারের চ্যালেঞ্জিং প্রকল্প। যারা এটা চায়নি সেই মতাদর্শের লোক নিয়োগ পেলে এই প্রকল্প বাস্তবায়নে ষড়যন্ত্র করতে পারে। তাঁর এই ফেসবুক পোস্টকে ঘিরে ফ্যামিলি কার্ড শুমারি চাকুরি প্রত্যাশীদের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে।


রবিবার (২৬ জুলাই) সকাল ৯টার দিকে সাজাদুর রহমান সাজু তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন। সবুজ ব্যাকগ্রাউন্ডের ওই পোস্টে তিনি লেখেন, "ফ্যামিলি কার্ড বিতরণের তথ্য সংগ্রহের কাজ ছাত্রদল যুবদল, স্বেচ্ছাসেবক দলের কর্মীদের দ্বারা করা উচিত কারণ এটা সরকারের একটি চ্যালেঞ্জিং প্রকল্প, যারা এটা চায়নি সেই মতাআদর্শ লোক নিয়োগ পেলে এই প্রকল্প বাস্তবায়নের ষড়যন্ত্রে করতে পারে।"


গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মির্জা শওকত জামান কমেন্টে প্রশ্ন করেন, "সব জায়গায় তো আওয়ামী লীগ নিয়েই কাজ করছো তোমরা। এখানে আবার কি হলো!"


জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ন আহবায়ক ওমর ফারুক লিখেছেন, "কোন কিছুতেই কোন কাজ হবে না, যদি না স্বচ্ছতা আসে নিজেদের ভিতর থেকে।"


গোবিন্দগঞ্জ সরকারি কলেজের সাবেক সিনিয়র রোভার মেট মো. ইব্রাহিম প্রধান লিখেছেন, "যদি আপনার কথাই ঠিক বলে মনে করেন। তাহলে এই নিয়োগ সরকারি ভাবে পাবলিস্ট করার প্রয়োজনই ছিলো না, অফিসে বসে নিজেদের লোক দিয়ে করে নিতেন, নির্বাচন করে সরকার হয়েছে, এই সরকার এখন শুধু বিএনপির নয়, এই সরকার বাংলাদেশের ১৮ কোটি মানুষের,
আমিও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ধানের শীষ ও বিএনপির কর্মি।
আমি আপনার কথার সাথে এক মত হতে পারলাম না। আমি মনে করি আপনার এই কথাটা উইড্রো করে নেয়া দরকার।"


অ্যাডভোকেট মোত্তালিব হোসেন বাঁধন লিখেন, যোগ্যতার প্রশ্নে দলীয় কোটা অবশ্যই বাদ দিতে হবে..না হলে দেশ জাতি আগাতে পারবে না কখনোই।


সাকলাইন মোস্তাক নামে একজন কমেন্ট করেছেন, "এটা দলীয় অর্থায়নে বাস্তবায়ন করলে দলীয় লোক নিয়োগ দিলে সমস্যা নাই"


গাইবান্ধা জেলা শ্রমিক দলের যুগ্ন সম্পাদক শামীম চৌধুরী কমেন্টে প্রশ্ন ছুড়েছেন, "জাতীয়তাবাদী শ্রমিক দল কি আকাশ থেকে উড়ে এসেছে?"


স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মী সাংবাদিকদের জানান, দলের দায়িত্বশীল পদে থাকা ব্যক্তিদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকা প্রয়োজন।


এ বিষয়ে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন বলেন, এটা তার ব্যক্তিগত মতামত। এই মতামতের সাথে আমি একমত নই। যথাযথ প্রক্রিয়ায় যোগ্য ও মেধাবী প্রার্থীদের পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়া হবে।


বিবার্তা/নুর আলম/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com