
দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে একজন এবং মেইন রোডে চলতি পণ্যবাহী ট্রাক থেকে বস্তা নামানোর চোর চক্রের সদস্য সহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ জুলাই) রাতভর থানা পুলিশের একটি চৌকস দল বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
শনিবার (২৫ জুলাই) দুপুরের পরে আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।
মাদক সেবনের অপরাধে পার্শ্ববর্তী বিরামপুর থানার ভবানীপুর এলাকার আব্দুল্লাহ মন্ডলের ছেলে নাজিম উদ্দীন (২৫), থানার বড় ডাঙ্গাপাড়া এলাকার হিরা মিয়ার ছেলে হাসান আলী (১৯), হরেকৃষ্টপুর এলাকার কিনু মন্ডলের ছেলে গোলজার হোসেন (৫২), সাতকুড়ি এলাকার শাহিন মিয়ার ছেলে রকি বাবু (৩০)।
বিষয়টি দুপুরের পরে গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জাকির হোসেন।
তিনি জানান, সীমান্তবর্তী হাকিমপুর হিলি পৌর শহর সহ থানাকে মাদক মুক্ত করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের পুলিশ অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে নাজিম উদ্দীনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তার অপরাধ স্বীকার করে নেওয়ায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জর্জ মিত্র চাকমা ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং ১০০ টাকা অর্থদণ্ড করেন। এছাড়া অন্য তিনজনকে ওয়ারেন্ট মুলে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
বিবার্তা/রব্বানী/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]