সাবেক রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকারের স্মরণে পঞ্চগড়ে দোয়া মাহফিল
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ১৭:৪২
সাবেক রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকারের স্মরণে পঞ্চগড়ে দোয়া মাহফিল
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার ও ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের স্মরণে পঞ্চগড়ে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (২৫ জুলাই) সকালে পঞ্চগড় জেলা স্টেডিয়ামে মরহুমের পরিবারের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


দোয়া মাহফিলে বক্তারা বলেন, ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকার ছিলেন একজন সৎ, প্রজ্ঞাবান ও দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক। দেশের রাজনীতি ও রাষ্ট্রীয় ব্যবস্থায় তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। বিশেষ করে উত্তরবঙ্গের উন্নয়ন এবং জনকল্যাণে তাঁর ভূমিকা মানুষের কাছে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।


বক্তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, মরহুমের পুত্র ও পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির, পুত্র মুহাম্মদ নওফল জমির, জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভিন, পুলিশ সুপার আবু সাইম, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, আলেম-ওলামা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং মরহুমের পরিবারের সদস্যরা।


দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ঢাকার ধানমন্ডির মসজিদুত তাকওয়া মসজিদের খতিব হাফেজ মুফতি সাইফুল ইসলাম।


বিবার্তা/বিপ্লব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com