প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
‘সুন্দরবনের সুরহ্মা নষ্ট করছে উপকূলের কিছু অসাধুরা’
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ১৭:২৪
‘সুন্দরবনের সুরহ্মা নষ্ট করছে উপকূলের কিছু অসাধুরা’
মোংলা প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

সুন্দরবনে তিনমাস প্রবেশ নিষিদ্ধ সময়ে জেলেদের প্রথমত সহায়তা প্রদান শুরু করেছে সরকার। সুন্দরবনের উপর নির্ভরশীল জনগোষ্ঠির ৮ হাজার ২শত ৭১ জন জেলে পরিবারের জন্য খাদ্য বরাদ্দ করেছে।


শনিবার (২৫ জুলাই) দুপুরে মোংলা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে “টেকসই উন্নয়নের জন্য সুন্দরবন ও উপকূলীয় জীবিকার সুরক্ষা” উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এ কথা বলেন।


প্রতিমন্ত্রী বলেন, টেকসই উন্নয়নের জন্য আমাদের সুন্দরবনকে সুরহ্মা করতে হবে। একদিকে বঙ্গোপসাগরের নীল জলরাশি অন্যদিকে সুন্দরবনের সবুজের বিশালতা এটা আমাদের মুগ্ধ করে। ঝড় জলচ্ছাস সবই মোকাবিলা করে আমাদের রহ্মা করে সুন্দরবন। সুন্দরবনের সুরহ্মা নষ্ট করছে উপকূলের কিছু অসাধু মানুষ।সুন্দরবনে দস্যুতা দমনে সরকার আইনশৃংখলা বাহিনীর মাধ্যমে একের পর এক অভিযান পরিচালনা করছে। বর্তামানে কয়েকটি দস্যু বাহিনী আত্মসমর্পণ ও করেছেন। বর্তমান সরকার পরিবেশ বান্ধব সরকার। সুন্দরবন উপকূলীয় এলাকার নির্ভরশীল জেলেদের এবার প্রথমবারের মতো ভাতা চালু করা হয়েছে। প্রথমত ৮ হাজার ২শত ৭১ জন জেলে পরিবারের জন্য ভাতা চালু করা হয়েছে। আমরা ইতিমধ্যে সুন্দরবনে বাঘের সংখ্যা বৃদ্ধি করতে পেরেছি। সুন্দরবন বাংলাদশের ফুসফুস, আমাদের এ সুন্দরবনকে সুরহ্মা করতে হবে।


এসময়ে, উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী, বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, খুলনা-১ আসনে এমপি আমীর এজাজ খান,পূর্ব সুন্দরবন বাগেরহাট’র বিভাগীয় বনকর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী,সহকারি পুলিশ সুপার মো. রেফাতুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/জাহিদ/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com