কুষ্টিয়ায় ডিসি পার্কের পুকুরে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ১৭:১৬
কুষ্টিয়ায় ডিসি পার্কের পুকুরে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

কুষ্টিয়া শহরের ডিসি পার্কের পুকুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে কাওসার (২৫) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। তিনি কুষ্টিয়া সরকারি কলেজের রসায়ন বিভাগের সম্মান তৃতীয়বর্ষের শিক্ষার্থী ছিলেন।


শনিবার (২৫ জুলাই) দুপুরে মর্মান্তিক এ ঘটনা ঘটে। নিহত কাওসার পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার ইসলামপাড়া এলাকারআফসার উদ্দিনের ছেলে। পরিবারের সাথে কুষ্টিয়া শহরের উদিবাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকতেন কাওসার।


প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ শনিবার দুপুরে কাওসার ও তার বন্ধুরা মিলে ডিসি পার্কের পুকুরে গোসল করতে নামেন। সাঁতার কেটে পুকুরের মাঝখানে পৌঁছানোর পর হঠাৎ তলিয়ে যেতে থাকেন তিনি।


কাওসারের বন্ধু শাওন জানান, সাঁতার কেটে পুকুরের ওপারে চলে যাওয়ার পর তিনি কাওসারকে বাঁচানোর জন্য চিৎকার করতেশোনেন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা করলেও গভীর পানিতে তলিয়ে যাওয়ায় উদ্ধারে ব্যর্থ হন তারা। এরপর স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।


খবর পেয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে ওই শিক্ষার্থীরমরদেহ উদ্ধার করে।


কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ওয়াদুদ হোসেন জানান, দ্রুত উদ্ধার অভিযান শুরু করা হলেও শেষ পর্যন্ততাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।


কুষ্টিয়া জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ইকবাল হোসেন জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই কাওসারেরমৃত্যু হয়েছিল।


বিবার্তা/শরীফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com