পঞ্চগড় সীমান্তে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ০০:৩০
পঞ্চগড় সীমান্তে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

পঞ্চগড় সীমান্ত দিয়ে চোরাচালানের চেষ্টা ব্যর্থ করে ভারতীয় ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ হাবিবুর রহমান(২০) নামে এক যুবককে আটক করে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।


আটক যুবক চাকলা হাট ইউনিয়নের কামারপাড়া এলাকার আসমুল ইসলামের ছেলে।


এসময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও তিনটি গ্রামীণ সিম জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৩৮ হাজার ৪০০ টাকা।


বিজিবি সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও সেক্টরের অধীনস্থ নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের অধিনায়ক নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)-এর পরিকল্পনা ও নির্দেশনায় পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের রত্নিবাড়ি বাজার এলাকায় অভিযান চালিয়ে হাবিবুর নামে ওই যুবককে আটক করা হয়।


বিজিবি জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালসহ পঞ্চগড় সদর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) জানায়, সদর দপ্তর বিজিবির নির্দেশনায় সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত দিয়ে মাদকসহ সব ধরনের চোরাচালান বন্ধে বিজিবি কঠোর নজরদারি বজায় রেখেছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


বিবার্তা/বিপ্লব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com